সময় ও জীবনের চাহিদা বদলের সঙ্গে তাল মিলিয়ে নতুন ব্র্যান্ড ‘ইনোভার’ বাজারে এনেছে আকিজ রিসোর্স। নির্ভরযোগ্য, আধুনিক ও স্মার্ট পণ্যের মাধ্যমে প্রতিদিনের জীবনে সহজতা ও প্রস্তুতি ধরে রাখতে এই ব্র্যান্ডের লক্ষ্য ‘লাইফে রেডি’ রাখা।
শনিবার (৮ নভেম্বর) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে ইনোভার ব্র্যান্ডের উদ্বোধন করা হয়। ইভেন্টে জানানো হয়, ইলেকট্রিক্যালস, হোম অ্যাপ্লায়েন্স, ওয়াটার পাম্প ও টুলসসহ বিভিন্ন পণ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে ইনোভার। এসব পণ্য ঘরের ভেতর ও বাইরের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।
আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আকিজ রিসোর্স শুধু একটি করপোরেট প্রতিষ্ঠান নয়। বরং মানুষের জীবনকে এগিয়ে নেয়াই তাদের অঙ্গীকার। তিনি জানান, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষের জীবনকে আরও ডিজিটাল ও স্মার্ট করে তুলতে ইনোভার কাজ করবে। তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের জীবনেই নতুন সম্ভাবনা আছে। আর সে সম্ভাবনার পথে এগিয়ে যেতে ইনোভার সবসময় প্রস্তুত।
আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আল আমিন রাজিব বলেন, মানুষ প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আর ইনোভার সেই চ্যালেঞ্জ মোকাবেলার পথ সহজ করতে চায়। তিনি বলেন, ইনোভারের প্রতিটি পণ্যে সর্বোচ্চ মান বজায় রাখা হয়েছে, যাতে মানুষ প্রতিদিনের প্রয়োজন মেটাতে আস্থার সঙ্গে ব্যবহার করতে পারে।
লঞ্চ ইভেন্টে আয়োজন করা হয় এলইডি ট্রোন নাচ, ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরম্যান্স ও স্যান্ড আর্ট প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় শেখ আকিজ উদ্দিনের সাফল্যের গল্প। এছাড়া জনপ্রিয় গায়িকা মাশা পরিবেশন করেন ইনোভারের থিম সং। এছাড়াও আনিকা ও সাব্বিরের লাইভ মিউজিক পারফরম্যান্সে জমে ওঠে অনুষ্ঠান।
ইভেন্টের রেজিস্ট্রেশন, প্রবেশ, র্যাফেল ড্র ও উপহার বিতরণসহ সব ব্যবস্থাপনা ছিল সম্পূর্ণ অনলাইনভিত্তিক। এতে ইভেন্ট পরিচালনা হয় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, সিবিডিও মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ আল আমিন রাজিব, হেড অফ মার্কেটিং মো. সাজ্জাদুল ইসলাম, ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান, হেড অফ অপারেশন মোহাম্মদ তৌহিদুল ইসলাম ফয়সাল, ক্লাস্টার চীফ ফাইন্যান্সিয়াল অফিসার কাজী মোত্তাকিন হোসেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন ডিলার, পরিবেশক, ব্যাংক কর্মকর্তাসহ বিদেশী অতিথিরা।
—বিজ্ঞপ্তি