সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত তহবিলের মধ্যে ফ্লোর কেনার টাকা অব্যবহৃত রয়েছে। এ অর্থ কোম্পানিটি সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিনিয়োগকারী ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। উল্লেখ্য, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।