বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে মানি লন্ডারিং বেঞ্চ বুক প্রকাশ

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘মানি লন্ডারিং বেঞ্চ বুক’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে বইটির প্রকাশ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই এ তথ্য জানিয়েছেন।

পূর্ণিমা রাই জানান, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের অফিস অব ওভারসিজ প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিংয়ের (অপড্যাট) সহায়তায় এ বইটি প্রণীত হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, বইটি মানি লন্ডারিং মামলার বিচারক, সরকারি কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তাদের জন্য ব্যবহারিক দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। এছাড়া বিচারিক সক্ষমতা বাড়াতে, মানি লন্ডারিং প্রতিরোধ কাঠামোর কার্যকর ব্যবহারে উৎসাহ দিতে, আর্থিক খাতের সুশাসন রক্ষা করতে এবং স্থিতিশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতেও সহায়ক হবে বইটি।

আরও