চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ছয় গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলএসজি স্মার্ট-এস্টিমেটের তথ্যানুযায়ী, ২৯ জন বিশ্লেষকের মতামতের ভিত্তিতে গত প্রান্তিকে স্যামসাংয়ের মুনাফা ৪০ দশমিক ৫ ট্রিলিয়ন ওন বা ২ হাজার ৬৯০ কোটি ডলারে দাঁড়াতে পারে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আয় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। খবর রয়টার্স