আবুধাবির পর্যটন খাতে ৩৭ হাজার নতুন কর্মসংস্থান

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পর্যটন খাতে ২০২৪ সালে ৩৭ হা্জার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পর্যটন খাতে ২০২৪ সালে ৩৭ হা্জার নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। বৈশ্বিক ক্যাম্পেইনের কারণে পর্যটকরা শহরটির হোটেল, রেস্টুরেন্ট ও আকর্ষণীয় স্থানগুলোয় ভিড় জমাচ্ছে। এতে তৈরি হওয়া বাড়তি চাহিদার কারণে কর্মসংস্থান বেড়েছে। খবর দ্য ন্যাশনাল।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগের আন্ডারসেক্রেটারি সাউদ আল হোসানি জানিয়েছেন, ২০২৪ সালে পর্যটন খাতে মোট চাকরির সংখ্যা ২ লাখ ২৫ হাজারে পৌঁছতে যাচ্ছে, যা গত বছর ছিল ১ লাখ ৮৮ হাজার।

বিভাগটির পূর্বাভাস মতে, ২০২৫ সালের শেষ নাগাদ ইউএইর নাগরিকদের (এমিরাতি) চাকরির বাজারে অংশগ্রহণ ১০ শতাংশ বাড়বে, যা বর্তমানে প্রায় ৩ শতাংশ। এর মাধ্যমে নাগরিকদের পর্যটনসংশ্লিষ্ট কাজের প্রতি উৎসাহিত করা হবে।

আল হোসানি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এমিরাতিদের আতিথেয়তা পর্যটন খাতে ভিন্ন অভিজ্ঞতা আনতে পারবে। নতুন প্রজন্মের মধ্যে আতিথেয়তা খাতে কাজ করার ইচ্ছা ও ধারণার পরিবর্তন ঘটছে।’

আবুধাবির পর্যটন খাত ২০২৪ সালে ৫ হাজার ৫০০ কোটি দিরহাম (১ হাজার ৪৯৭ কোটি ডলার) আমিরাতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অবদান রাখবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা গত বছর ছিল ৪ হাজার ৬০০ কোটি দিরহাম। ২০৩০ সালের মধ্যে জিডিপিতে এ খাতে অবদান ৯ হাজার কোটির বেশি দিরহামে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান আল হোসানি।

আরও