২০২৪-২৫ মৌসুম

ভারতে ৩১১.৪ লাখ বেল তুলা উৎপাদনের পূর্বাভাস

ভারতে ২০২৪-২৫ মৌসুমে মোট ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে।

ভারতে ২০২৪-২৫ মৌসুমে মোট ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে। কটন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (সিএআই) নিয়মিত মাসিক প্রতিবেদনের আগস্ট সংস্করণে এমন পূর্বাভাস দেয়া হয়। জুলাইয়েও একই পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। খবর ফাইবার টু ফ্যাশন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ভারতে মোট তুলা জোগানের পরিমাণ হতে পারে ৩ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার বেল। এটি আগের দেয়া পূর্বাভাস ৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার বেলের তুলনায় বেশি। এর মধ্যে প্রারম্ভিক মজুদ ৩৯ লাখ ১৯ হাজার বেল, উৎপাদন ৩ কোটি ১১ লাখ ৪০ হাজার বেল এবং আমদানির সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ বেল। এছাড়া চলতি মৌসুমে ভারতে তুলার অভ্যন্তরীণ ব্যবহার দাঁড়াতে পারে ৩ কোটি ১৪ লাখ বেলে।

সিএআই জানিয়েছে, জুলাই পর্যন্ত ভারতে তুলার মোট জোগান দাঁড়িয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার বেলে। এর মধ্যে প্রক্রিয়াকরণ হয়েছে ৩ কোটি ২ লাখ ২৪ হাজার বেল, আমদানি ৩৩ লাখ বেল ও প্রারম্ভিক মজুদের পরিমাণ ছিল ৩৯ লাখ ১৯ হাজার বেল। একই সময় অভ্যন্তরীণ ব্যবহারের পরিমাণ ছিল ২ কোটি ৬১ লাখ ৬৬ হাজার বেল এবং রফতানির পরিমাণ ছিল ১৬ লাখ বেল।

আরও