মার্কিন গরুর মাংস থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কঠোর বায়োসিকিউরিটি আইন প্রয়োগকারী দেশ অস্ট্রেলিয়া। এপ্রিলে অস্ট্রেলিয়ার ওপর আরোপিত শুল্ক ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউজ এ নিষেধাজ্ঞা স্মরণ করিয়ে দেয়। তবে নতুন সিদ্ধান্ত বাণিজ্যিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত নয় বলে মন্তব্য অস্ট্রেলিয়ার। বরং দশকব্যাপী বিভাগীয় পর্যালোচনার ফল এ সিদ্ধান্ত। ২০১৯ সালে মার্কিন গরুর মাংস থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। কিন্তু আমদানি নিষেধাজ্ঞায় থাকা মেক্সিকো ও কানাডার সঙ্গে অভিন্ন সরবরাহ চেইনের অন্তর্ভুক্ত হওয়ায় মার্কিন মাংসও নিষিদ্ধ ছিল। খবর বিবিসি