পেঁয়াজ রফতানি শুল্ক বাতিল করবে ভারত

ভারত ১ এপ্রিল থেকে পেঁয়াজ রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক বাতিলের ঘোষণা দিয়েছে।

ভারত ১ এপ্রিল থেকে পেঁয়াজ রফতানির ওপর ২০ শতাংশ শুল্ক বাতিলের ঘোষণা দিয়েছে। শনিবার দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

ভারত সরকার জানায়, কৃষকদের জন্য ন্যায্য দাম নিশ্চিত ও গ্রাহকের জন্য সাশ্রয়ী মূল্য বজায় রাখার প্রতিশ্রুতি হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে পাঁচ মাসেরও বেশি সময় ধরে রফতানি সীমাবদ্ধতা বেঁধে দিয়েছিল ভারত সরকার। অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ সরবরাহ নিশ্চিত করতে ন্যূনতম রফতানি মূল্য ও পুরোপুরি নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। দেশটিতে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ রফতানি শুল্ক কার্যকর ছিল।

আরও