জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

টেকসই ব্যাংকিং কার্যক্রমকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সিটি ব্যাংক পিএলসি।

প্রতিষ্ঠানটি সম্প্রতি জাতিসংঘের ‘প্রিন্সিপলস ফর রেসপনসিবল ব্যাংকিং’য়ে (পিআরবি) স্বাক্ষর করার মাধ্যমে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভের (ইউএনইপি এফআই) সদস্যপদ লাভ করেছে।

ফলে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে ব্যাংকটির প্রতিশ্রুতি আরো সুদৃঢ় হলো। মূলত এ উদ্যোগটি বিশ্বজুড়ে ব্যাংক খাতকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক প্যারিস চুক্তির লক্ষ্যগুলোর সঙ্গে একীভূত করার একটি বৈশ্বিক কাঠামো হিসেবে কাজ করে।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ নেটওয়ার্কটি বর্তমানে বিশ্বের ৫৫০টিরও বেশি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। সিটি ব্যাংক এখন এ বিশাল বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে আরো জোরালো ভূমিকা পালন করবে।

এ মাইলফলক অর্জন প্রসঙ্গে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, ‘প্রিন্সিপলস ফর রেসপন্সিবল ব্যাংকিংয়ে যোগদান আমাদের টেকসই ব্যাংকিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়তা, জলবায়ু অর্থায়ন জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমাদের ভূমিকা বৈশ্বিক পরিসরে তুলে ধরতে পারব।’

আরও