মেঘনা ব্যাংকের ৫ রিটেইল ব্যাংকিং পণ্য উন্মোচন

গ্রাহকদের জন্য মেঘনা ব্যাংক পিএলসি আরো উন্নত ও আধুনিক আর্থিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচটি রিটেইল ব্যাংকিং পণ্য উন্মোচন করেছে।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মিজানুর রহমানসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

মেঘনা ব্যাংকের নতুন রিটেইল ব্যাংকিং পণ্যগুলো হচ্ছে নারী গ্রাহকদের বিশেষ সঞ্চয়ী হিসাব ‘শ্রেয়সী’, রিটেইল সঞ্চয়কারীদের জন্য ‘রেগুলার ডিপিএস’ (ডিপোজিট পেনশন স্কিম), শিক্ষার্থী ও তরুণদের জন্য ফ্লেক্সিবল ব্যাংকিং সলিউশন ‘ইয়াংস্টার’ ও ‘ইয়াংস্টার প্লাস’ এবং শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুবিধার্থে ওভারসিজ এডুকেশন ফান্ড সার্ভিস ‘মেঘনা আরোহী’ (স্টুডেন্ট ফাইল সার্ভিস)।

আরও