বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান

শিক্ষার্থীদের নৈতিকতা ও সৃজনশীলতায় গুরুত্ব দিতে হবে

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের কেবল একাডেমিক সাফল্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হুসাইন। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কেএম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য ড. এম কামাল উদ্দিন জসিম এবং ব্যাংকটির কোম্পানি সচিব ও ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক।

এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন, এজিএম কবির উদ্দীন ও আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী, স্কুলের সমন্বয়ক ড. খন্দকার উম্মুল খাইরুন ফাতিমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও