সম্প্রতি প্রকাশিত শুল্ক কর্তৃপক্ষের তথ্যে দেখা যায়, মে মাসে বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ চীন ৩ কোটি ৩২ লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি করেছে। তবে বার্ষিক ভিত্তিতে কমলেও এপ্রিলের তুলনায় মে মাসে আমদানি ১ শতাংশ বেড়েছে। খবর রয়টার্স।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) চীনের মোট কয়লা আমদানি ৩ দশমিক ২ শতাংশ কমে ১৮ কোটি ২৬ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। এদিকে শীর্ষ সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়ার নতুন রফতানি নীতিমালার কারণে বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশটির সব পণ্য রফতানি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করার পরিকল্পনার ফলে সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।