কোনাবের পূর্বাভাস

ব্রাজিলে কমতে পারে কফি উৎপাদন

ব্রাজিলে কফি উৎপাদন পূর্বাভাস কমিয়েছে দেশটির সরকারি সংস্থা কোনাব।

ব্রাজিলে কফি উৎপাদন পূর্বাভাস কমিয়েছে দেশটির সরকারি সংস্থা কোনাব। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ মৌসুমে কৃষিপণ্যটির মোট উৎপাদন দাঁড়াবে ৫ কোটি ৫২ লাখ ব্যাগে (প্রতি ব্যাগে ৬০ কেজি)। এর আগে মে মাসে ৫ কোটি ৫৭ লাখ ব্যাগের পূর্বাভাস দেয়া হয়েছিল। যদিও উৎপাদনের এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি। খবর ইউকেআরএগ্রো কনসাল্ট।

সংস্থাটির নতুন হিসাব অনুযায়ী, চলতি বছর ব্রাজিলে অ্যারাবিকা কফি উৎপাদন হতে পারে ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার ব্যাগ। মে মাসে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল ৩ কোটি ৭০ লাখ ব্যাগ। অন্যদিকে এ সময় রোবাস্তা কফি উৎপাদন বেড়ে দাঁড়াতে পারে ২ কোটি ৫ লাখ ব্যাগে। মে মাসে এর পূর্বাভাস ছিল ১ কোটি ৮৭ লাখ ব্যাগ।

কোনাব জানিয়েছে, যুক্তরাষ্ট্র ব্রাজিলীয় পণ্যে শুল্ক বাড়ানোর পর বৈশ্বিক বাজারে কফির দাম আরো বাড়তে পারে। বর্তমানে কফির মজুদ ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ফলে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় কফি ভোক্তাদেশ যুক্তরাষ্ট্র আর সবচেয়ে বড় উৎপাদক ও রফতানিকারক দেশ ব্রাজিল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বাজারে ব্রাজিলীয় কফির হিস্যা ছিল ৩৩ শতাংশ।

আরও