সুদহার বেড়ে ১.২৫% হতে পারে জাপানে

প্রস্তাবিত ১ দশমিক ২৫ শতাংশ সুদহার ১৯৯৫ সালের পর সর্বোচ্চ।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) সুদহার ১ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করতে পারে। ১৭ ও ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নীতিনির্ধারণী বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসতে পারে। এ প্রস্তাবের পেছনে কাজ করছে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও ইয়েনের দরপতনের মধ্যে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণের চেষ্টা।

প্রস্তাবিত ১ দশমিক ২৫ শতাংশ সুদহার ১৯৯৫ সালের পর সর্বোচ্চ। ২০২৪ সালের মার্চ থেকে বিওজে প্রায় ছয় মাস পর পর সুদহার বাড়িয়েছে। তবে এবার বিওজে প্রতি তিন মাসে একবার সুদহার বাড়ানোর পথে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ২ শতাংশের চেয়ে বেশি হওয়ার বিষয়ে সতর্ক হয়ে উঠেছেন বিওজের কর্মকর্তারা। বিশেষ করে অর্থনীতির মৌলিক কারণগুলো থেকে মূল্যস্ফীতি বাড়ছে কিনা, সেদিকে নজর দিচ্ছেন তারা। খবর নিক্কেই এশিয়া

আরও