লক্ষ্যমাত্রা অর্জনে ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক

সোনালী ব্যাংক পিএলসি ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।

সোনালী ব্যাংক পিএলসি ২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ২ অক্টোবর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ৯০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান। এ সময় তিনি সব সূচকে অগ্রগতি ও লক্ষ্যমাত্রা নিশ্চিতকরণে জন্য সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। ডিএমডি খান ইকবাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ব্যাংকের সব ডিএমডি, প্রধান কার্যালয়ের জিএম ও ডিজিএম, মাঠ পর্যায়ের জিএম অফিস, প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখাপ্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

আরও