জাপানে প্রাক-মহামারী স্তর অতিক্রম করেছে ডিপার্টমেন্ট স্টোরের বিক্রি

জাপানের ডিপার্টমেন্ট স্টোরগুলো গত বছর ৫ লাখ ৭৫ হাজার কোটি ইয়েনের পণ্য বিক্রি করেছে, যা মহামারীর বিধিনিষেধ চালু হওয়ার আগের বছর ২০১৯ সালের তুলনায় বেশি।

জাপানের ডিপার্টমেন্ট স্টোরগুলো গত বছর ৫ লাখ ৭৫ হাজার কোটি ইয়েনের পণ্য বিক্রি করেছে, যা মহামারীর বিধিনিষেধ চালু হওয়ার আগের বছর ২০১৯ সালের তুলনায় বেশি। সেম-স্টোর ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, ২০২৩ সালের তুলনায় বিক্রি বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ। এতে প্রভাবক হিসেবে কাজ করেছে পর্যটন খাতের রমরমা অবস্থা। বিশেষ করে চীনা পর্যটকদের প্রত্যাবর্তনকে আশীর্বাদ হিসেবে দেখছে জাপান ডিপার্টমেন্ট স্টোরস অ্যাসোসিয়েশন। এ সময় ইয়েনের দুর্বল বিনিময় হারের কারণে শুল্কমুক্ত পণ্যের মধ্যে বিলাসবহুল ব্র্যান্ড ও গহনার বিক্রি বেড়েছে, সঙ্গে ছিল ঐতিহ্যবাহী হস্ত শিল্পের প্রতি বিদেশীদের আকর্ষণ। খবর জাপান টুডে

আরও