পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্যাটাগরি অবনমন হয়েছে। কোম্পানিগুলো হলো সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, এসএস স্টিল লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড ও আমরা নেটওয়ার্কস লিমিটেড। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে সমতা লেদার, গোল্ডেন সন, এসএস স্টিল, আমরা টেকনোলজিসের ক্যাটাগরি ‘বি’ থেকে ‘জেড’ ও আমরা নেটওয়ার্কসের ক্যাটাগরি ‘এ’ থেকে ‘জেড’-এ অবনমন হয়েছে।
সমতা লেদার সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ে এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।
গোল্ডেন সন সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক ব্যতীত শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ে এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।
এসএস স্টিল সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বছরে উদ্যোক্তা পরিচালক ব্যতীত শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ে এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।
আমরা টেকনোলজিস সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ে এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।
আমরা নেটওয়ার্কস সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। তবে নির্ধারিত সময়ে এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করতে না পারায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।