একদিনে সাড়ে ৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের বাজারে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বজায় রাখতে একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা রেটে কেনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৫০ লাখ ডলারে। এর মধ্য দিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৯৮ বিলিয়ন ডলারে।

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ২২ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

আরও