ব্লক মার্কেটে ১১০ কোটি টাকার বেশি লেনদেন

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি ৬১ লাখ টাকা।

দেশের পুঁজিবাজারে ব্লক মার্কেটে গত সপ্তাহে ১১০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি ৬১ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ম্যারিকো বাংলাদেশ, ‌এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, বিচ হ্যাচারি, উত্তরা ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ টেক্সটাইল, ফাইন ফুডস, বীকন ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ম্যারিকো বাংলাদেশের ১৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫১ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ব্যাংক এশিয়ার ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬ টাকা ৯০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে বিচ হ্যাচারির চতুর্থ সর্বোচ্চ ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১১৪ টাকা ৯০ পয়সায়।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে উত্তরা ব্যাংকের ৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে ব্যাংকটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৫ টাকা ৪০ পয়সায়। ব্লক মার্কেটে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৬১ টাকা ৮০ পয়সায়। আল-হাজ টেক্সটাইলের ৪ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৫৭ টাকা ২০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ৩ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর ১৯৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। ব্লক মার্কেটে বীকন ফার্মাসিউটিক্যালসের ২ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১২৪ টাকা ৩০ পয়সায়। গত সপ্তাহে ব্লক মার্কেটে স্কয়ার ফার্মাসিউটিক্যালের ২ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২২০ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

আরও