বীমা খাতে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা।
ও পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫৯ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৮ লাখ ৪৯ হাজার ৮৬। এর ৩৯ দশমিক ৯৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২ দশমিক ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।