ব্রাজিলের কেন্দ্রীয় দক্ষিণ অঞ্চলে আগস্টের প্রথমার্ধে চিনি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদন দাঁড়িয়েছে ৩৬ লাখ ২০ হাজার টনে। সম্প্রতি ব্রাজিলের ইন্ডাস্ট্রি গ্রুপ ইউনিকা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ইউনিকার হিসাব অনুযায়ী, এ সময়ে অঞ্চলটিতে আখ মাড়াই হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ১৭ শতাংশ বেশি। তবে উৎপাদন বাড়লেও প্রতি কেজি আখ থেকে মোট চিনি সংগ্রহের পরিমাণ স্বাভাবিক গড়ের নিচে রয়ে গেছে। সংস্থাটির তথ্যমতে, চলতি মৌসুমে প্রতি টন আখে চিনির পরিমাণ ছিল ১৪৪ দশমিক ৮৩ কেজি।