২০৩০ সাল

এআই খাতে চ্যাটজিপিটি নির্মাতার ব্যয় দাঁড়াবে ৭৫ কোটি ডলারে

চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ২০৩০ সালের মধ্যে এআই অবকাঠামো খাতে মোট ৭৫ কোটি ডলার খরচের ঘোষণা দিয়েছে।

চলতি বছরের শুরুতে করা অনুমানের তুলনায় এ খরচ প্রায় ২৫ শতাংশ বেশি বলে জানায় দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিষ্ঠানটির ‘স্টারগেট’ ডেটা সেন্টার প্রকল্পের কাজ থমকে যাওয়ার পরই বিশাল এ বিনিয়োগের নতুন সিদ্ধান্ত এল।

মেগা পরিকল্পনাটির অংশ হিসেবে প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ২ হাজার কোটি ডলার ব্যয়ে ‘প্রজেক্ট ক্যামেলিয়া’ নামের একটি ডেটা সেন্টার গড়ে তোলা হবে। নতুন ডেটা সেন্টারের যাবতীয় পরিকাঠামো ও বিদ্যুৎ ব্যবহারের পূর্ণ খরচ ওপেনএআই নিজেই বহন করার কথা জানায়।

খবর এনগ্যাজেট

আরও