প্রাইম ব্যাংক-সন্ধানী গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

এই কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য উভয় প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেয়া।

ক্রস-ইন্ডাস্ট্রি বা আন্তঃখাত কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে প্রাইম ব্যাংক পিএলসি ও সন্ধানী গ্রুপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য উভয় প্রতিষ্ঠানের জন্য পারস্পরিক ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট অংশীজনদের উন্নত আর্থিক ও করপোরেট সুবিধা দেয়া। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষে গতকাল ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদীন এবং সন্ধানী গ্রুপের উপদেষ্টা মাহমুদুল বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

প্রাইম ব্যাংক জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় সন্ধানী গ্রুপের যোগ্য প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানের কর্মী, গ্রাহক ও শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেয়া হবে। এর মধ্যে রয়েছে মাল্টি-চ্যানেল ফি সংগ্রহ, ‘প্রাইম পে’ অ্যাপের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ইন্টারনেট ব্যাংকিং, বেতন ব্যবস্থাপনা, অর্থায়ন, ডিজিটাল ব্যাংকিং, সঞ্চয়ী পণ্য, শিক্ষা-সংক্রান্ত আর্থিক সেবা এবং বিদেশে উচ্চ শিক্ষায় সহায়তা। পাশাপাশি আর্থিক সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতেও কাজ করবে ব্যাংকটি। ব্যাংকাস্যুরেন্স, বিমা সমাধান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড বিতরণ, ওয়েলথ ম্যানেজমেন্ট, পুঁজিবাজারে বিনিয়োগ ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়েও যৌথভাবে কাজের সুযোগ খুঁজবে দুই পক্ষ।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিংয়ের প্রধান এমএম মাহবুব হাসান; এসইভিপি ও ডিস্ট্রিবিউশন প্রধান মামুর আহমেদ; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও ওয়েলথ ম্যানেজমেন্ট, ব্যাংকাস্যুরেন্স অ্যান্ড রেমিট্যান্স প্রধান মিয়া মোহাম্মদ রবিউল হাসান, ইভিপি ও কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডসের প্রধান জোয়ারদার তানভীর ফয়সাল এবং এসভিপি ও পেরোল ব্যাংকিংয়ের প্রধান হাসিনা ফেরদৌস উপস্থিত ছিলেন।

অন্যদিকে সন্ধানী গ্রুপের পক্ষে ছিলেন সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম; প্রধান কমপ্লায়েন্স ও বিনিয়োগ কর্মকর্তা মো. তানভীর ইসলাম; সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হোসাইন এম. ফজলে এলাহী এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান।

আরও