বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর

অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার স্কিমে এমটিবি

অর্থনীতিকে গতিশীল ও উৎপাদনশীল খাতকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিলে বা স্কিমে অংশ নিতে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ও মো. সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে এমটিবির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এ তহবিলের আওতায় বন্ধ শিল্প-কারখানা চালু, কৃষি উৎপাদন বৃদ্ধি, সিএমএসএমই খাতের বিকাশে অর্থায়ন করা হবে। পাশাপাশি রফতানি বহুমুখীকরণ এবং উত্তরবঙ্গে কৃষিভিত্তিক কেন্দ্র গড়ে তোলার মতো অগ্রাধিকার খাতে সাশ্রয়ী সুদে ও সহজ শর্তে ঋণ দেয়া হবে।

চুক্তির আওতায় অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোয় দ্রুত ও সাশ্রয়ী অর্থায়ন সুবিধা পৌঁছে দিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি জানিয়েছে এমটিবি।

আরও