ইইউ ও ইউরোজোনে খুচরা বিক্রি বেড়েছে প্রত্যাশার চেয়ে কম

চলতি বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোজোনে খুচরা বিক্রির পরিমাণ কিছুটা বেড়েছে।

চলতি বছরের জুনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোজোনে খুচরা বিক্রির পরিমাণ কিছুটা বেড়েছে। তবে এ প্রবৃদ্ধি বিশেষজ্ঞদের প্রত্যাশার তুলনায় কম। ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, জুনে খুচরা বিক্রি বেড়েছে দশমিক ৩ শতাংশ। অথচ বিশ্লেষকরা দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। খবর আনাদোলু।

ইউরোস্ট্যাটের তথ্যানুযায়ী, ইইউ ও ইউরোজোনে জুনে গত বছরের একই সময়ের তুলনায় খুচরা বিক্রি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ।

এদিকে চলতি বছরের মে মাসের তুলনায় জুনে ইউরোজোনে খুচরা বিক্রি সামান্য বেড়েছে। এ সময় খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যে বিক্রি বেড়েছে দশমিক ২ শতাংশ। জ্বালানি খাতে বেড়েছে দশমিক ৪ শতাংশ ও অন্যান্য নিত্যপণ্যে বেড়েছে দশমিক ৬ শতাংশ। ইইউ-ভুক্ত ২৭টি সদস্য দেশের গড় হিসাবেও চিত্র প্রায় একই পাওয়া গেছে। এ অঞ্চলেও নিত্যপণ্য ও জ্বালানিতে খুচরা বিক্রি বেড়েছে সমানভাবে দশমিক ৬ শতাংশ করে।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থাটি জানিয়েছে, মে মাসের তুলনায় জুনে ইইউ সদস্য দেশগুলোর মধ্যে খুচরা বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে ক্রোয়েশিয়ায়, ৩ দশমিক ৬ শতাংশ। সুইডেন ও মাল্টায় বেড়েছে যথাক্রমে ২ দশমিক ৬ শতাংশ ও ২ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে বেশি কমেছে ফ্রান্সে, দশমিক ৯ শতাংশ। পোল্যান্ড ও স্লোভেনিয়ায় কমেছে দশমিক ৮ শতাংশ করে এবং ডেনমার্কে দশমিক ৭ শতাংশ।

খুচরা বিক্রিতে আগের বছরের একই সময়ের তুলনায় জুনে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সাইপ্রাসে। দেশটিতে বিক্রি বেড়েছে ৮ দশমিক ৭ শতাংশ। এর পরে রয়েছে ক্রোয়েশিয়া, যেখানে প্রবৃদ্ধি ৭ দশমিক ৪ শতাংশ। মাল্টা ও পর্তুগালে বিক্রি বেড়েছে সমান হারে, ৬ দশমিক ৯ শতাংশ করে।

অন্যদিকে খুচরা বিক্রিতে সবচেয়ে বেশি পতন হয়েছে ফিনল্যান্ডে, ১ দশমিক ১ শতাংশ। স্লোভাকিয়ায় কমেছে দশমিক ৪ শতাংশ।

আরও