সম্প্রতি রোটারি ক্লাব গুলশানের উদ্যোগে বারিধারার শেওড়া বাজার রেলগেট-সংলগ্ন এলাকায় রিকশাচালক, নিম্নশ্রেণীর কর্মচারী ও ভাসমান অসহায় মানুষদের মাঝে মশারি বিতরণসহ জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটারিয়ান নাদিরা মাহমুদ, রোটারিয়ান কর্নেল (অব.) এএফএম
খালেদ, রোটারিয়ান গোলাম কিবরিয়া ভুঁইয়া, রোটারিয়ান লুবনা আফরোজ, রোটারিয়ান ইসমাইল হোসেন মৃর্ধাসহ রোটারাক্টরা। এবারের কর্মসূচির স্লোগান ছিল—‘ডেঙ্গু ও এডিস মশা থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন’।