বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ জনপদের মানুষকে সহজ ও নিরাপদ ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কুমিল্লার দুটি ইউনিয়নে ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু করেছে বিকাশ। সারা দেশে বছরব্যাপী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে সম্প্রতি জেলার জগন্নাথপুর ও পাঁচথুবী ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এ আয়োজনের যাত্রা শুরু হয়। বাউল গান, বর্ণিল র্যালি, উঠান বৈঠকসহ নানা উদ্যোগে এ দুই ইউনিয়নের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যাত্রা শুরু হয় ভিন্নধর্মী এ আয়োজনের।
সারা দেশের প্রান্তিক মানুষকে ডিজিটাল আর্থিক লেনদেনে অভ্যস্ত করে তাদের প্রতিদিনকার লেনদেনে আরো সক্ষমতা ও স্বাধীনতা বাড়াতে শুরু থেকেই নানা উদ্যোগ নিয়ে আসছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ফাইন্যান্সিয়াল লিটারেসি আরও বাড়াতে ইউনিয়নভিত্তিক এ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ কার্যক্রমের আওতায় বাড়িতে বাড়িতে গিয়ে বৈঠক, মাইকিং, ভিডিও শিক্ষা কার্যক্রম, বাউল গান, বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে কীভাবে সবচেয়ে সহজে, নিরাপদে ডিজিটাল লেনদেন করা যায় সে বিষয়ে সচেতনতা তৈরি করা হবে। বিকাশের মাধ্যমে বিল প্রদান, মাইক্রোফাইন্যান্সসহ অন্যান্য সব প্রয়োজনীয় সেবা ও নিরাপদে মোবাইল ব্যাংকিং ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হবে ডিজিটাল ইউনিয়ন কার্যক্রমে। পরবর্তীতে এ উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হবে। —বিজ্ঞপ্তি