আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জাপানের দাই-ইচি লাইফ। কোম্পানিটি অস্ট্রেলিয়ান জীবন বীমা কোম্পানি চ্যালেঞ্জার লিমিটেডের ১৫ দশমিক ১ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে। জন্মহার হ্রাস ও বৃদ্ধ জনগোষ্ঠী বৃদ্ধির কারণে জাপানে বীমা ব্যবসার ক্ষেত্র সীমিত হয়ে এসেছে। এ কারণে দেশের বাইরে সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে দাই-ইচি। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, টোকিওভিত্তিক এমএস অ্যান্ড এডি ইন্স্যুরেন্স গ্রুপ থেকে ৮০০ কোটি ইয়েন মূল্যের শেয়ার কিনে চ্যালেঞ্জারের অংশীদার হতে যাচ্ছে। খবর ও ছবি জাপান টুডে