চার হাজারের বেশি চাকরি ছাঁটাই করেছে বার্কশায়ার হ্যাথাওয়ে

রেকর্ড পরিচালন মুনাফা অর্জনের পথে থাকলেও গত এক বছরে চার হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে।

রেকর্ড পরিচালন মুনাফা অর্জনের পথে থাকলেও গত এক বছরে চার হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। কোম্পানিটির একটি অভ্যন্তরীণ নথি থেকে পাওয়া তথ্যমতে, বার্কশায়ারের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩ লাখ ৯২ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন, গত ফেব্রুয়ারিতে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে যা ছিল ৩ লাখ ৯৬ হাজার ৪৪০ কর্মী। তবে কোন বিভাগে চাকরি কমানো বা নতুন নিয়োগ দেয়া হয়েছে, তা ওই নথিতে উল্লেখ করা হয়নি। তবে বড় সংখ্যক কর্মী আছে বার্কশায়ারের এমন প্রতিষ্ঠানের মধ্যে আছে বিএনএসএফ রেলপথ, গেইকো গাড়ি বীমা, মারমন ম্যানুফ্যাকচারিং ও পাইলট ট্রাক স্টপ চেইন প্রভৃতি। খবর রয়টার্স

আরও