ফলে সীমিত আকারে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এর ফলে ১৭-২৩ মার্চের মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য দিন আমদানি-রফতানির সুযোগ রইল। এর আগে রোববার ঈদের ছুটি একদিন বাড়িয়ে সাতদিন করার পরিপত্র জারি করে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এনবিআর জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭-২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। এরই মধ্যে দেশের সব কাস্টমস কমিশনারের কাছে এ প্রজ্ঞাপন পাঠানো হয়েছে।
এছাড়া আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।