সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর পরিচালন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই খাত সম্পর্কিত ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি হস্তান্তরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক মো. জবদুল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির এএমডি ও সিবিও চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।