ব্রাজিল থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ৯ শতাংশ

ব্রাজিল থেকে গত মাসে চীনের সয়াবিন আমদানি আগের বছরের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

ব্রাজিল থেকে গত মাসে চীনের সয়াবিন আমদানি আগের বছরের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ২০ হাজার টন। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, আমদানি বৃদ্ধির পেছনে ব্রাজিলের রেকর্ড উৎপাদন ও চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য উত্তেজনা প্রভাব ফেলেছে।

একই সময় যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি ২১ শতাংশ বেড়ে হয়েছে ১৫ লাখ ৮০ হাজার টন, যা দেশটির মোট মাসভিত্তিক আমদানির ১২ দশমিক ৯ শতাংশ। সব মিলিয়ে জুনে চীন ১ কোটি ২২ লাখ ৬০ হাজার টন সয়াবিন আমদানি করেছে, যা জুনের জন্য রেকর্ড সর্বোচ্চ।

জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস আরো জানায়, জানুয়ারি-জুন সময়ে ব্রাজিল থেকে মোট আমদানি দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লাখ ৬০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কম।

আরও