অস্ট্রেলিয়ার রেমিট্যান্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভেলক্সপেইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে অংশীদারত্ব করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিল এবং ভেলক্সপেইজের প্রতিষ্ঠাতা ও সিইও মো. রিয়াজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রেজারি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবালসহ অন্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের জন্য রেমিট্যান্স পাঠানো আরো সহজ ও সুবিধাজনক হবে। —বিজ্ঞপ্তি