বছরের প্রথমার্ধ

চীনে পেরুর স্বর্ণ রফতানিতে নতুন রেকর্ড

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চীনে পেরুর স্বর্ণ রফতানি গত বছরের রেকর্ড ছাড়িয়েছে।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চীনে পেরুর স্বর্ণ রফতানি গত বছরের রেকর্ড ছাড়িয়েছে। দেশটির সরকার আগস্টে প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

পেরু থেকে চতুর্থ বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ চীন। তথ্য অনুযায়ী, জানুয়ারি-জুন পর্যন্ত চীনে ৯৪ কোটি ৭০ লাখ ডলারের স্বর্ণ রফতানি করেছে পেরু, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় চার গুণ বেশি। ২০২৪ সালে পুরো বছরজুড়ে পেরু চীনে ৮৮ কোটি ৫০ লাখ ডলারের স্বর্ণ রফতানি করেছিল, যা ২০২৩ সালের ১৭ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় ৪১০ শতাংশ বেশি।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বব্যাপী বাণিজ্যিক উত্তেজনার মধ্যে বিশেষ করে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের টানাপড়েনে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে পেরুর বিশ্বব্যাপী স্বর্ণ রফতানি আগের বছরের একই সময়ের চেয়ে ৪৬ শতাংশ বেড়ে ৮৫৭ কোটি ডলারে পৌঁছেছে।

আরও