আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

মধ্যপ্রাচ্যে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে গতকাল স্বর্ণে দরপতন হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে মার্কিন ডলারের বিনিময় হার ও জ্বালানি তেলের দাম ৩ শতাংশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে এ মূল্যবান ধাতুর ওপর। খবর রয়টার্স।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত গতকাল আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫০২ ডলার ৮৯ সেন্টে নেমে এসেছে। মে মাসেও স্বর্ণের দাম ২ শতাংশ কমেছিল, যা ছিল টানা তৃতীয় মাসিক দরপতন।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় চড়া রাখতে পারে, এমন পূর্বাভাসের কারণেই মূলত বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি বাড়িয়েছেন।

তবে স্বর্ণের দাম কমলেও বিশ্ববাজারে রুপার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৭৫ ডলার ৬১ সেন্টে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বাড়লেও প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ১ শতাংশ।

আরও