ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ২০২৫ সালের আমানত প্রবৃদ্ধি তিনগুণেরও বেশি বেড়ে প্রায় ১৩ হাজার কোটি টাকায় পৌঁছেছে। যা ইউসিবির ইতিহাসে সর্বোচ্চ। ২০২৪ সালে ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি ছিল ৪ হাজার ৮২ কোটি টাকা।
শুধু আমানত নয়, গ্রাহকসংখ্যা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউসিবি। ২০২৪ সালে যেখানে ৪ লাখ ১১ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছিল, ২০২৫ সালে সেখানে নতুন গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার। একই সঙ্গে আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনায়ও উন্নতি এনেছে ইউসিবি। ব্যাংকটির এডভান্স টু ডিপোজিট রেশিও (এডিআই) ২০২৪ সালের ৯১ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৮৩ শতাংশে নেমে এসেছে।
এ সাফল্য উদযাপনে ইউসিবির বিভিন্ন শাখা ও অফিসে আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের পক্ষ থেকে আমানতকারী, গ্রাহক, বিনিয়োগকারী, পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, প্রায় ১৩ হাজার কোটি টাকার আমানত প্রবৃদ্ধি গ্রাহকদের ইউসিবির প্রতি অটুট আস্থার সুস্পষ্ট প্রমাণ। চলতি বছরে আমরা প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের রফতানি ও প্রায় সমপরিমাণ আমদানি অর্থায়ন করেছি। ডলারের বাজার দুর্বল থাকা সত্ত্বেও এটি ইউসিবির সক্ষমতা ও শক্তির পরিচয়।
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, আগামীতেও গ্রাহককেন্দ্রিক সেবা, ঝুঁকিনিয়ন্ত্রিত কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ।
-বিজ্ঞপ্তি