অ্যামাজনের রোবোটিকস বিভাগে ফের কর্মী ছাঁটাই

গ্লোবাল ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের রোবোটিকস ইউনিট থেকে ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে।

গত সপ্তাহে এ বিভাগের অন্তত ১০০ জন প্রশাসনিক বা ‘হোয়াইট কলার’ কর্মী চাকরি হারিয়েছেন। মূলত গুদামের স্বয়ংক্রিয়করণের (অটোমেশন) জন্য রোবট নকশা ও তৈরির কাজে নিয়োজিত ছিল ইউনিটটি। অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে প্রায় ৩০ হাজার করপোরেট কর্মী ছাঁটাই করেছে, যা কোম্পানির মোট জনশক্তির প্রায় ১০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর রয়টার্স

আরও