বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয়, নতুন মূল্য ২০৪ টাকা

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম ৫ টাকা বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা, যা আগে ছিল ১৯৯ টাকা। অর্থাৎ প্রতি লিটারে দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ভোক্তাদের স্বস্তির বিষয় হিসেবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের বিদ্যমান দাম অপরিবর্তিত রাখা হয়েছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ার কারণে আমদানিকারকরা দাম সমন্বয়ের আবেদন জানিয়েছিলেন। বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সীমিত পরিসরে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি বলেন, ‘বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। তবে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।’ বাণিজ্য সচিব জানান, ব্যবসায়ীদের পক্ষ থেকে আরো বেশি মূল্যবৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছিল।

আরও