এর মাধ্যমে বেসরকারি বিমান সংস্থাটির অনলাইন টিকিট বিক্রির ক্ষেত্রে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট সেবা নিশ্চিত হবে। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় ইবিএলের নেতৃত্ব আরো সুসংহত হলো। এর মাধ্যমে যাত্রীদের পেমেন্ট আরো নিরাপদ, নির্ভরযোগ্য ও ঝামেলামুক্ত হবে। একই সঙ্গে এয়ার অ্যাস্ট্রার অনলাইন বুকিং প্রক্রিয়া হবে আরো সহজ, দ্রুত ও সুরক্ষিত। পাশাপাশি ভ্রমণকারীরা আরো স্বাচ্ছন্দ্যে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন; উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার; হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আহসান উল্লাহ চৌধুরী; হেড অব ডিজিটাল পেমেন্টস ফয়সাল এম ফাতেহ উল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে এয়ার অ্যাস্ট্রার পক্ষে ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. শফিউল আসগর ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মেসবাহ উল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।