সাউথইস্ট ব্যাংক পিএলসি তাদের বিশেষ সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, যন্ত্রপাতি ক্রয় এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাউথইস্ট ব্যাংকের এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন ‘আশ্রয়’ এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সহায়তাপ্রাপ্ত কৃষকদের পাশাপাশি আশ্রয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মো. আহ্সান আলী উপস্থিত ছিলেন। এছাড়া সাউথইস্ট ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি মাছুম উদ্দিন খান ও আবিদুর রহমান চৌধুরী, ইভিপি ও কোম্পানি সচিব মামুনুর রশীদ এবং এসভিপি ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সিএসআর প্রধান মো. মুশফিকুর রহমান। —বিজ্ঞপ্তি