চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১১০ কোটি ডলার ক্ষতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা জেনারেল মোটরস (জিএম)। মূলত ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কজনিত ব্যয়ই প্রতিষ্ঠানটির নিট মুনাফায় ২১ শতাংশ পতনের জন্য দায়ী। জিএম পূর্বাভাস দিয়েছে, পুরো বছরে শুল্কজনিত ব্যয় দাঁড়াতে পারে ৪০০-৫০০ কোটি ডলার। ট্রাম্পের শুল্কনীতির কারণে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি শিল্প খাত। কারণ অন্যান্য পণ্যের তুলনায় এ খাতে অনেক আগেই শুল্ক কার্যকর হয়েছে। খবর সিএনএন