রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন আব্দুল মান্নান। গত মঙ্গলবার তিনি যোগদান করেন।
রাকাবে যোগদানের আগে গত ১৩ সেপ্টেম্বর থেকে তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। ১৯৯৩ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে তিনি কর্মজীবন শুরু। এরপর ১৯৯৯ সালে তিনি কর্মসংস্থান ব্যাংকে যোগ দেন।