যুক্তরাজ্যে মে মাসে মূল্যস্ফীতি স্থিতিশীল

যুক্তরাজ্যে গত মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার অপরিবর্তিত ছিল।

গতকাল দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) জানিয়েছে, এপ্রিলের মতো মে মাসেও ভোক্তা মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৮ শতাংশ। অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৩ শতাংশ হতে পারে। তবে খাদ্য ও অ্যালকোহলমুক্ত পানীয়ের দাম কম থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছে ওএনএস। পাশাপাশি আজ দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড সুদহার নিয়ে নতুন সিদ্ধান্ত জানাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মূল সুদহার ৩ দশমিক ৭৫ শতাংশেই অপরিবর্তিত রাখতে পারে কেন্দ্রীয় ব্যাংক। খবর আনাদোলু

আরও