বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ ফান্ডে ২ কোটি ৪১ লাখ টাকা দিল এবি ব্যাংক

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ২ কোটি ৪১ লাখ টাকা দিয়েছে।

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি’ গঠন ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ২ কোটি ৪১ লাখ টাকা দিয়েছে। এ উপলক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফার হাতে চেকটি তুলে দেন এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ইফতেখার এনাম আওয়াল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিন ও এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিকসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি

আরও