ব্লক মার্কেটে ৮২ কোটি টাকার লেনদেন

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে এসিআই লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, রেনাটা পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাভেলো আইস্ক্রিম পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে এসিআই লিমিটেডের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ২৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৪০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৫৪ টাকা ৭০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ রেনাটার ৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৪৯৯ টাকা ৩০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে আলিফ ইন্ডাস্ট্রিজের ৬ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৮৭ টাকা ৫০ পয়সায়।

লাভেলো আইস্ক্রিমের ৪ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৮৪ টাকা ৫০ পয়সায়।

বিচ হ্যাচারির ৩ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৯৫ টাকা ২০ পয়সায়। ফাইন ফুডসের ৩ কোটি ৮৫ লাখ ৮০ হাজার, রিলায়েন্স ওয়ানের ২ কোটি ৮২ লাখ ৪০ হাজার, মিডল্যান্ড ব্যাংকের ১ কোটি ৮১ লাখ ৬০ হাজার ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আরও