মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে মোট উৎপাদন কমে ২ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টনে দাঁড়াতে পারে। খবর ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।
দেশটির প্রধান অর্থকরী ফসল ক্যানোলার উৎপাদন গত মৌসুমের তুলনায় প্রায় ৮ শতাংশ কমে ২ কোটি ১ লাখ ১০ হাজার টন হতে পারে। তবে উৎপাদন কমলেও অভ্যন্তরীণ বাজারে বীজ মাড়াইয়ের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। মূলত যুক্তরাষ্ট্রে ক্যানোলা তেলের চাহিদা বৃদ্ধি এবং জৈব জ্বালানি নীতির কারণে রফতানির চেয়ে স্থানীয়ভাবে তেল উৎপাদনে বেশি গুরুত্ব দিচ্ছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে প্রতিকূল আবহাওয়ায় সয়াবিন উৎপাদন গত বছরের তুলনায় বেড়ে ৭৩ লাখ ৭০ হাজার টনে পৌঁছতে পারে। আন্তর্জাতিক বাজারে বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রে কানাডীয় তৈলবীজের ব্যাপক চাহিদা থাকায় উৎপাদন কম হওয়া সত্ত্বেও বাজার বেশ চাঙ্গা থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।