বাংলাদেশ ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি

৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে মার্কেন্টাইল ব্যাংক

দেশের ৪১ হাজার কোটি টাকার প্রাক ও পুনঃঅর্থায়ন প্যাকেজে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. সারোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান ও মো. আবুল বাশার এবং এসডিএডির পরিচালক মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. হাসানুজ্জামান বক্সী উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক তিন বছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের উদ্ধৃত তারল্য থেকে ৩০০ কোটি টাকা তহবিল সংগ্রহ করবে। এ অর্থ দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি সম্প্রসারণ ও রফতানি বহুমুখীকরণে ব্যবহার করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের এ তহবিলের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।

আরও