তিন প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের আয় বেড়েছে ১৯০ কোটি টাকা

তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় বেড়েছে ১৯০ কোটি ২৫ লাখ টাকা।

আয় বাড়ার ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফাও ২৭ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে এপেক্স ফুটওয়্যারের আয় হয়েছে ১ হাজার ৫৫৯ কোটি ১৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৩৬৮ কোটি ৮৯ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ কোটি টাকা। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫১ টাকা ৮৯ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২৫ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ৮ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ২২ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৩৬ টাকা ৬৮ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৪৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ফুটওয়্যারের ইপিএস হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৬৯ পয়সা।

৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সায়।

এপেক্স ফুটওয়্যারের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৬৬৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৪৬। এর ৩১ দশমিক শূন্য ১ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৮২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ১৭ শতাংশ শেয়ার রয়েছে।

আরও