জুলাই-মার্চ

মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসান কমেছে ৮%

বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ৮ শতাংশের বেশি লোকসান কমেছে।

বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ৮ শতাংশের বেশি লোকসান কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ৮ দশমিক ৪৩ শতাংশ।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মিরাকল ইন্ডাস্ট্রিজের আয় হয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৭০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ২ কোটি ২৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ কোটি ২৪ লাখ টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৪ পয়সা। এক বছরের ব্যবধানে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান অপরিবর্ত রয়েছে। ৩১ মার্চ ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৮ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। আগের হিসাব বছরে লোকসান ছিল ২ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ৬২ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরেও কোম্পানিটির বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি। আলোচ্য হিসাব বছরে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সায়।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৫২ লাখ ১৮ হাজার ৫৫। এর ৩০ দশমিক ২৬ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪ দশমিক ৮৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ২০ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬৪ দশমিক ৬৫ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আরও