বাংলা কিউআর সেবা চালু করল বাংলাদেশ কমার্স ব্যাংক

দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়দুল হকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল করিম ও মো. জহিরুল আলমসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা। ব্যাংকের সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা অনলাইনে অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান মো. আতাউর রহমান বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এ সেবা প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে সহায়ক হবে।’ তিনি কিউআরভিত্তিক লেনদেনের সুবিধা ও ব্যবহারবিধিও তুলে ধরেন।

পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া বলেন, ‘বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও নগদবিহীন লেনদেন করতে পারবেন এবং তথ্য যাচাই করে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।’

ব্যাংকের এমডি মো. ওবায়দুল হক বলেন, ‘ছোট-বড় সব ধরনের ব্যবসায় বাংলা কিউআর ব্যবহার করা সম্ভব। নতুন এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ব্যাংকিং সেবা আরো সহজে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেয়া যাবে।’

আরও